মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়ার নামে হত্যা মামলা

বশির আহমেদ (বাকেরগঞ্জ) / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরস্পর যোগসাজশে হত্যার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিহতের স্ত্রী সীমা বেগম বাদি হয়ে ঢাকার যাত্রাবাড়ী থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫০।

মামলায় সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৭১ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেল ৫ টার সময় সীমা বেগমের স্বামী পেশায় রাজমিস্ত্রী মোঃ বাবলু মৃধা ঢাকার যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ডের দেশ বাংলা হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়। আহত মোঃ বাবলু মৃধা ৫১ দিন চিকিৎসা শেষে ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

মামলার বাদি সীমা বেগম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উল্লেখিত আসামিরা পরস্পর যোগসাজশে তার স্বামী বাবলু মৃধাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তার আহত স্বামী ৫১ তিন চিকিৎসা শেষে ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে তিনি তার দুই পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করছেন। এ ঘটনায় ন্যায় বিচার পেতে তিনি হত্যা মামলা দায়ের করেছেন।

যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহাম্মদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোঃ বাবলু মৃধা নিহতের ঘটনায় তার স্ত্রী সীমা বেগম বাদি হয়ে ১৯ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য নিহত মোঃ বাবলু মৃধার বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার বেতাগী বড় গোপালদী গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর