মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সভাপতি মতিউর সম্পাদক নূরুল তাড়াশে পৌর বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন

রিপোর্টারের নাম / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

সভাপতি মতিউর সম্পাদক নূরুল
তাড়াশে পৌর বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন

সিরাজগঞ্জের তাড়াশে পৌর বিএনপি’র ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মো. মতিউর রহমান- সভাপতি এবং মো. নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার শোলাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটি সাবেক সভাপতি মো. গোলবার হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠন সভায় মো. রিপন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মো. ফরহাদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান খাঁন, উপজেলা যুবদলের সদস্য এফ এম সোহেল ও রয়েল মির্জা, পৌর যুবদল নেতা আমিন, এরশাদ, দুলাল হোসেন, রাসেল, মাসুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য ইমন তালুকদার প্রমূখ ।
পরে উপস্থিত সকলের ঐক্য মতের ভিত্তিতে পৌর বিএনপি’র ৮ নং ওয়ার্ডের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে নির্বাচিত করা হয়। পরবর্তিতে সাধারণ সভা আহবান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর