বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডিতে মিথ্যা তথ্য ভাইরাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টারের নাম / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান

সিরাজগঞ্জের তাড়াশে “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাড়াশ পৌর বিএনপি’র আহবায়ক তপন কুমার গোস্বামীর বিরুদ্ধে “আওয়ামীলীগের নেতা কর্মীদের মামলা থেকে রক্ষা করার বিনিময়ে নগদ টাকা গ্রহনের বিষয়টি ভাইরাল হয়। বিষয়টি মিথ্যা, বানোয়াট ও বিত্তিহীন হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী তপন কুমার গোস্বামী।
তিনি জানিয়েছেন, “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডি টি একটি ফেক আইডি। আমি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সাথে জড়িত থেকে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে সুনামের সাথে রাজনীতি করে আসছি। আমার রাজনৈতিক জীবনে আমাকে অনেক জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে। দীর্ঘ ১৬ বছর আ’লীগ শাসনামলে অনেক নির্যাতিত হয়েছি। এখন বিএনপির সুদিন আসছে। তাই একশ্রেণীর মিথ্যুক, ষড়যন্ত্রকারী,স্বার্থন্বেষী ব্যক্তিরা আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন ও আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুকে ফেক আইডি খুলে এ ধরণের মিথ্যা তথ্য ভাইরাল করছে। তাড়াশ সদরে মৃত হবিবর রহমানের ছেলে আলম তালুকদার আমার ছোট ভাইয়ের মতো। তার সাথে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।
“চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।

এ ব্যাপারে তাড়াশ সদরের বাসিন্দা মৃত হবিবর রহমানের ছেলে আলম তালুকদার বলেন, “চেতনা টাইমস তাড়াশ উপজেলা” ফেসবুক আইডির সাথে আমার কোন সম্পর্ক্য কিংবা কার আইডি আমার জানা নেই। তপন দাদার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তার সাথে মামলা কিংবা টাকার বিষয়ে কোন কথা কখনোই হয়নি। তারপরও আমাকে বিতর্কিত করার জন্য ওই ফেক আইডিতে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ভাইরাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমিও ওই আইডি’র বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর