বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে পাঁচ বাড়িতে হামলা ও ভাংচুর

রিপোর্টারের নাম / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

 মজিবর রহমান  স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক মানষিক প্রতিবন্ধর বাড়িসহ পাঁচটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ১০ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার বিকেলে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
গ্রামবাসি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের নজরুল ইসলান ও সরোয়ার হোসেন গং একই গ্রামের কেরামত আলীর স্ত্রী মরিয়ম গংয়ের লোকজন পৈত্তিক সূত্রে পাওয়া জমি নিজেদের বলে দাবী করলে উভয়ের মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে নজরুল ইসলাম ও সরোয়ার হোসেন গংয়ের কাসেম, আলী, আলেপ, রাশিদুল, সবুজ, নাজির, আলিম, আরিফুল, সাহেব আলী, নায়েব আলী, জাহিদুলসহ প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিশোটা নিয়ে মরিয়ম গংদের বাড়ি ঘরে পর পর দু’দফা হামলা চালায়। এতে মানষিক প্রতিবন্ধী আমেনা খাতুনসহ মরিয়ম গংদের পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় মরিয়ম গংয়ের লোকজন বাড়ীঘর রক্ষা করতে গেলে প্রতি পক্ষের হাসমলায় মরিয়ম বেগম, আসমানী, রোজিনা, রাবেয়া, বকুল হোসেন, মানিক, রুবেল, সাকিল, ফারুক, কেরামত আলী ও প্রতিবন্ধী আমেনাসহ অন্তত ১০ জন গুরুত্বর আহত হয়।

এ ব্যাপারে হামলাকারী নজরুল ইসলাম ও সারোয়ার হোসেন জানান, জমিটি আমরা ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদল করে আসছি। কিন্তু মরিয়ম গংয়ের লোকজন জোড়পূর্বক দখল করেছেন। হামলা ও ভাংচুরের ব্যাপারে তার বলেন, কে বা বারা হামলার ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। আমাদের উপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে।

তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর