বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রিপোর্টারের নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা।

 পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

 পরে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা’র সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম ফকির, সিনিয়র যুগ্ন-আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ন-আহবায়ক মিলন খান, শুকুর মির্জা, তারেক রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহাদৎ হোসেন, সদস্য সচিব সাইফুল খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদৎ খন্দকার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলামসহ আরো অনেকেই।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর