বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা দিনাজপুর-৪ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়া ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন!

নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী  

আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“মিলি হাজার স্মৃতির মেলায়” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্ণঢ্য র্র্যলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির, সভাপতি ও দৈনিক খবরের কাগজ এর সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস ও একুশে পদকে ভূষিত অধ্যাপক, মোঃ রফিকুন নবী (রনবী) সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ, মোঃ শরিফুল ইসলাম, নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার, আঃ মতিন, নাচোল সরকারি কলেজের সাবেক, অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ, মোঃ ওবাইদুর রহমান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দুলাল উদ্দিন খান,

মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও সাবেক প্রধান শিক্ষক ইয়াসমিন আলী, স্বপ্নদ্রষ্টা ও সাবেক সহকারী শিক্ষক, এ্যাডভোকেট মইনুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, সাদিকুল ইসলাম, নাচোল সরকারি ডিগ্রী কলেজের, সহকারী অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ সাদিকুল ইসলাম সহ আরো অনেকেই।

পরে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, সাবেক শিক্ষক, জমিদাতা, উদ্যোক্তা সহ ৭জনকে সম্মাননা স্মারক ও মরন্তাদের আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণ জয়ন্তী কমিটির যুগ্ম আহ্বায়ক, আবু তাহের খোকন এবং এসএ টিভির উপস্থাপক ও সংবাদ পাঠক রুপা নুর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর