মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

মহানগরীর গাছা প্রেসক্লাবের সভাপতি আমির আলি সম্পাদক হামিদ খান

বিশেষ প্রতিনিধিঃ / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক অধিকরণ ও ডেইলি ট্রাইব্যুনাল এর গাজীপুর ব্যুরো চিফ আমির আলী’কে সভাপতি ও দৈনিক মুক্ত খবরের সিনিয়র প্রতিনিধি আব্দুল হামিদ খান’কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী “গাছা প্রেসক্লাব” কমিটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার ক্লাব মিলনায়তনে সোমবার (৬জানুয়ারি) রাত ৯টায় এশিয়ান টিভি গাজীপুর মহানগর প্রতিনিধি ও গাছা প্রেসক্লাবের আহ্বায়ক আরিফ মৃধা প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন পরবর্তী নাম ঘোষণা করেন।

এতে বোর্ডবাজারের দু’টি প্রেসক্লাবের সকল সদস্যদের সমন্বয় ও সংখ্যাগরিষ্ঠদের উপস্থিতীতে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়।

কমিটির কার্যনির্বাহী অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির আরিফ মৃধা, সহ-সভাপতি ভোরের চেতনার আশরাফুল আলম মন্ডল ও সংবাদ মোহনার এমারত হোসেন বকুল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ টিভির আনিসুল ইসলাম, সহ-যুগ্ন সাধারণ সম্পাদক অর্থ দৃষ্টির জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক নতুন দিনের রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ভোরের দর্পনের নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পল্লি বাংলার মাজনুন মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদিক আলোকিত প্রতিদিনের সাবরিনা জাহান প্রচার সম্পাদক চ্যানেল এস’র আর কে রেজা।

নির্বাহী সদস্য এটিএন নিউজের মাহবুবুল আলম, অগ্রযাত্রার রেজানুর ইসলাম, মুক্ত বলাকার জামাল উদ্দিন, বাংলাদেশ সমাচারের মামুন সরকার ও বাংলা নিউজ টিভির সেলিম হোসেন।

এর আগে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ-সহ নানা বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের ফাহিম ফরহাদ, বিরাজমানের শরিফ ওমর টুটুল, বাংলাদেশ সমাচারের আব্দুল খালেক, সংবাদ প্রতিদিনের আশরাফুল ইসলাম

মোঃ আব্দুল হালীম মাষ্টার, মিনহাজুর রহমান, জাকির হোসেন জিয়া-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর