রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

গত ৬,ই জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪ঘটিকায় খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজ এর নিচ তলায় খুলনা আর্ট একাডেমিতে হাতের লেখা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করিমুন্নেছা মডেল স্কুলের হ্যান্ড রাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়ের আগমনে প্রথমেই খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও সহকারী পরিচালক শিলা বিশ্বাস ফুল দিয়ে বরণ করে নেন। তাৎক্ষণিক আজকের কোমলমতি শিশু শিক্ষার্থীদের দ্বারা মোমবাতি প্রজ্জ্বলন করে উদ্বোধনের শুভ সূচনা হয়।

 

তখন উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মার্শীদ শুভ,সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,খুলনা এর ইংরেজি শিক্ষক সোহেল রানা এবং প্রতিষ্ঠানের সদস্য বিক্রম রায়, সৌহার্দ্য বিশ্বাস, রিমন বাছাড় সবার উপস্থিতিতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস হাতের লেখা কোর্স সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 

খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। খুলনা আর্ট একাডেমির কার্যক্রম ছবি আঁকা, আবৃত্তি, সংগীত এবং চারুকলা ভর্তি কোচিং। চিত্রশিল্পী মিলন বিশ্বাস দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলেন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য সুন্দর হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ২০২৫ সালে সুন্দর হাতের লেখার বিষয়টি যুক্ত করলেন। বাবু ধনঞ্জয় রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠন মূলক বক্তব্য রাখেন। এবং সৈয়দ মার্শীদ শুভ শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

 

আজকে যে সকল শিক্ষার্থীরা উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী শাহরিয়ার শাকীফ, সম্প্রীতি বিশ্বাস, কুশল বিশ্বাস,সৈয়দা মাভীশা জারীশ, অভ্রদীপ গাইন। শিক্ষার্থীদের মাঝে বাবু ধনঞ্জয় রায় বর্ণমালা লেখার বিভিন্ন কলা কৌশল হাতে কলমে শিক্ষা দেন। হ্যান্ড রাইটিং স্যারের ক্লাস পেয়ে শিশু শিক্ষার্থীরা অনেক আনন্দিত। সর্বশেষে সকল শিক্ষার্থীকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস কলম এবং টিফিন দিয়ে আজকের উদ্বোধনী ক্লাসের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর