শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

বাকেরগঞ্জ সেবকের ভূমিকায় আলো ছড়াচ্ছেন নারী ইউ এনও রুমানা আফরোজ

রিপোর্টারের নাম / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এম এইচ কামাল : বরিশাল বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের যোগদানের পর থেকেই বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের কাছে আস্থা ভরশার স্থল হিসেবে ও একজন দ্বায়িত্ব বান মানবিক কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলা ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত , নদী বেষ্টিত এ উপজেলায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ যোগদানের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন পৌর সভা ও ইউনিয়ন পরিষদে প্রশাসকের দ্বায়িত্ব পালন করতে হচ্ছে সরকারি কর্মকর্তাদের।

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। একজন নারী কর্মকর্তা হয়েও সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সাথে কর্মকর্তাদের নিয়ে কাজ করতে দেখা যায় ইউএনও রুমানা আফরোজ কে। সাধারণ মানুষের নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন , পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা। পরিদর্শনকালে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি, এবং ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সমস্যা ও সমাধানকল্পে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

মতবিনিময় শেষে স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্য তিনি বলেন আমিও আপনাদের মতো রক্তে মাংসে মানুষ, আপনাদের সেবায় আমাকে নিয়োজিত করেছেন সরকার। আপনাদের যেকোনো সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদে আপদে সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো, তিনি আরো বলেন আমি শুধু কর্মকর্তা নয় আপনাদের সকলের সেবকের ভূমিকায় কাজ করতে চাই। সকলে দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর