শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

অনন্য ব্যক্তিত্ব আব্দুল লতিফ মাস্টারের স্মরণসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন

রিপোর্টারের নাম / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ মে, ২০২৫

এম এইচ কামাল বাকেরগঞ্জ :

ধর্মীয় প্রণোদনায় অভিসিক্ত, সমাজসেবক, নারীশিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত, ঐতিহ্যবাহী ছোফরোননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক বিশিষ্টজন আব্দুল লতিফ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৭ মে) ।

জাতি-ধর্ম নির্বিশেষে সকলের কাছে একজন সৎ-আদর্শবান মানুষ হিসেবে সমাদৃত এই মহৎ ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরমধ্যে বরিশাল বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের কালীগঞ্জ বাজার এলাকায় ছোফরোননেছা মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (১৮ মে) সকাল ১০টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

অনন্য ব্যক্তিত্বের অধিকারী এই মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিরাজ।

স্মরণসভায় বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক ও সমাজসেবক আব্দুল আউয়াল হাওলাদার, রহমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক মনসুর আহমদ, সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, দুমকি কদমতলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক গোলাম মোহাম্মদ আইয়ুব খান, মাসুদ হাসান মাস্টার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, সমাজসেবক জসিম উদ্দিন জোমাদ্দার, বিএনপি নেতা শাহিন জোমাদ্দার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর