রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জ জেলা শ্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জ জেলা শ্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিরাজগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শ্বেচ্ছাসেবক দলের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

‎‎মতবিনিময় সভায় জেলা শ্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রন্জু উপস্থিত ছিলেন । এ সভায় উপজেলার বিভিন্ন শাখা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। তারা স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

‎‎সভা শেষে আগামী দিনের আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর