রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সরিষাবাড়ীতে বেষ্ট ইসলামী লাইফ ইনসুরেন্স পিএলসির স্বাস্থ্য বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

লাকসাম উওরদা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনে সামিরা আজিম দোলা

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উওরদা ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলা।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে তিনি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে উপস্থিত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উওরদা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ইসমাইল হোসেন, সেলিম লালু, বিল্লাল হোসেন জিল্লু, জহিরুল হক, জাহাঙ্গীর হোসেন ও আবদুর সোবহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় এলাকাবাসী সামিরা আজিম দোলার পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর