বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শ্রমিক দল নেতা তোরাব আলী

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ তোরাব আলী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ই নভেম্বর রোজ শনিবার ভোরবেলা তোরাব আলী কে রাস্তায় একা পেয়ে মাদলা এলাকায় স্থানীয় আওয়ামী শ্রমিক লীগ সভাপতি মোঃ আলম মণ্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তোরাব আলীর ওপর হামলা চালায়। হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল — এশাউল, রাজু, মোমিন, বাশার, আল-আমিন, হাবিব, মুছা ও মোকলেছার। তারা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে শ্রমিক দল নেতা তোরাব আলীকে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

দ্রুত খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান —
সাবেক ছাত্র নেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার,
এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।

স্থানীয়রা জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত। শ্রমিক নেতা তোরাব আলী এসব অন্যায়ের প্রতিবাদ করে আসছিলেন। এ কারণেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালানো হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর