শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

চট্টগ্রাম উত্তরজেলা আপ কমিটিতে নেজাম উদ্দীন যুগ্ম-আহবায়ক

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ প্রতিনিধি / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫


মোহাম্মদ ওমর ফারুক
চন্দনাইশ প্রতিনিধি

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) চট্টগ্রাম উত্তরজেলা কমিটির নতুন আহবায়ক কমিটিতে রাঙ্গুনিয়ার নেজাম উদ্দীন যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের সম্প্রসারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে তাঁকে এই পদে মনোনীত করা হয়।

গত ১৯ নভেম্বর কেন্দ্রীয় আহবায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ স্বাক্ষরিত ১৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে জামাল উদ্দীন ভুইয়াকে আহবায়ক ও সাকিব হাসানকে সদস্য সচিব করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করায় নেজাম উদ্দীনকে গুরুত্বপূর্ণ এই পদে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

কমিটি ঘোষণার পর নেজাম উদ্দীন বলেন, “বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের লক্ষ্য সামনে রেখে আপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে এই অঙ্গীকার বাস্তবায়নে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
তিনি আরও জানান, উত্তরজেলায় সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে মাঠপর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

এছাড়া নতুন কমিটির অন্যান্য নেতারাও জানান, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ নেতৃত্ব ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সামনের দিনগুলোতে আপ বাংলাদেশ আরও শক্তিশালী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর