বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।

ভুরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব (ঝিনুক), সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য মোজাহার আলী।

ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্স সহ ১০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট ভুরুঙ্গামারী সরকারি কলেজ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং ২০২৫-২০২৬ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভুরুঙ্গামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সুলতান মাহমুদ, এমি খাতুন ও অর্পিতা কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৫-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর