বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় রেজাউল করিম মন্টুকে নির্বাচিত করতে এলাকাবাসীর মতবিনিময়

রিপোর্টারের নাম / ৩২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
আগামী ৪মে আসন্ন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টুকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে এলাকাবাসীর আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকালে বাঙালি ব্রীজের পশ্চিম পাড়ে ফেরিঘাট মাদ্রাসার সামনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় নাড়াপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলম উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টু বলেন, আমার জীবনে কখনো অন্যায় কাজ করিনি, কারো ক্ষতি করিনি। সবসময় মানুষের জন্য কাজ কিছু করার চেষ্টা করেছি। সারাজীবন মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে চাই।

এসময় বক্তব্য রাখেন, নারচী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ বাদশা, ফুলবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজার রহমান প্রাং, নারচী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুলবাবু, গৃহনির্মান শ্রমিক পরিষদের সভাপতি লিমন সাকিদার, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, ইউপি সদস্য সামসুল ইসলাম, ফজল আকন্দ, সাবেক শিক্ষক মকবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তোসাদ্দেক হোসেন তোর্শেদ, আতোয়ার রহমান মুন্সি, খলিল তরফদারসহ অন্যরা। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টু সবসময় সাধারণ মানুষদের কল্যাণে কাজ করেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় সঙ্গী হয়ে পাশে থেকেছেন। সারিয়াকান্দি উপজেলার ইতিহাস, ঐতিহ্য আর উন্নয়ন আরো এগিয়ে নিতে রেজাউল করিম মন্টু বিকল্প নেই।

এ সময় আগামী উপজেলার নির্বাচনে একজন জনবান্ধব জননেতা হিসেবে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টুকে পুনরায় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর