শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে বসতভিটা নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের ফলার আঘাতে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ফলার আঘাতে দুলাল মল্লিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মল্লিক ওই গ্রামের মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন পূর্ব চর-কৈজুরী গ্রামের মৃত মোকসেদ ব্যাপারীর ছেলে ফরহাদ ব্যাপারী (৫৪), সিরাজুল মোল্লার ছেলে নজির মোল্লা (৪২) ও আলমাস ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারী (২১)।

কৈজুরী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, ঠুঁটিয়া গ্রামে মল্লিক গোষ্ঠী দুলাল মল্লিক আর বেপারী গোষ্ঠীর শুকুর আলীদের মধ্যে একটি বসতভিটা নিয়ে দ্বন্দ চলছিল। শনিবার দুপুরে ওই বসতভিটা আমিন দিয়ে পরিমাপ করার জন্য আমরা গিয়েছিলাম। তখন দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে আমরা তাৎক্ষণিক বিষয়টি মিমাংসা করে দিয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করে চলে আসি। এ অবস্থায় বিকেল ৫টার দিকে দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুলাল মল্লিককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শাহজাদপুর থানার ওসি মো. খায়রুল বাশার জানান, মল্লিক গোষ্ঠী ও বেপারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুলাল মল্লিকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষে বেশ কয়েকজন ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছে। এ ঘটনায় নিহত দুলাল মল্লিকের ছেলে হোসেন মল্লিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ৩জন কে আটক করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর