মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে মিলল ফেনসিডিল এবং গাঁজা

রিপোর্টারের নাম / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪


নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে মিলল ফেনসিডিল এবং গাঁজা। আজ ৪ মার্চ দুপুর একটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এই মাদক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, আজ দুপুর এলাকাবাসী জানায় উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। এমন খবরে সেখানে যায় হাইওয়ে পুলিশের একটি দল। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভিতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। তিনি আরো জানান, দুর্ঘটনার পরে সম্ভবত অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারী সংশ্লিষ্টরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মাদকদ্রব্য সহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান আরো জানান, পুলিশ অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে এর চালক এবং মাদক বহনকারীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর