মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

সারিয়াকান্দিতে দীর্ঘ ৯ বছর পর শুরু হয়েছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ

রিপোর্টারের নাম / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সুদীর্ঘ ৯ বছর পর আবারো শুরু হয়েছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউটস  ক্যাম্পুরী ও উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৪।
শুক্রবার (০৮ মার্চ) সারিয়াকান্দি উপজেলা পরিষদ খেলার মাঠে তিন দিনব্যাপী এ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত সমাবেশ ৮ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত চলবে। ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা-খাওয়া, স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান।
বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, পৌরসভার মেয়র মো. মতিউর রহমান মতিসহ স্কাউটস‘র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, উপজেলা পর্যায়ে স্কাউটিং এর সর্বোচ্চ প্রোগ্রাম সারিয়াকান্দি উপজেলায় সুদীর্ঘ ৯ বছর বন্ধ ছিল। সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ৯ বছর পর পুনরায় উপজেলা কাব স্কাউটস ক্যাম্পুরী ও উপজেলা স্কাউটস সমাবেশ চালু করতে পারায় সারিয়াকান্দি উপজেলার সম্মান ও ভাবমূর্তি বগুড়া জেলা তথা সমগ্র বাংলাদেশে পুনরুজ্জীবিত হলো।
তিন দিন ব্যাপী এই সমাবেশে ১৬৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহযোগিতা করেছে এবং বাংলাদেশের স্বনামধন্য মাস্টার ট্রেইনারগন তাদেরকে প্রশিক্ষণ দিতে এসেছেন যাহা সারিয়াকান্দির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তিনদিন ব্যাপী এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর