সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

‘৫ টাকার লেবু কীভাবে ১৫ টাকা হয়, বোধগম্য নয়’

অনলাইন ডেস্ক: / ২৩৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘উৎপাদনস্থলের ৫ টাকার লেবু কীভাবে ঢাকায় ১৫ টাকা হয়, তা বোধগম্য নয়। নানা হাত বদলে নিত্যপণ্যের দাম বেড়েছে। এসব নিয়ে মন্ত্রণালয় কাজ শুরু করেছে। তবে রাতারাতি নয়, কয়েক মাসের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আসবে।’

রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ রোববার রাত থেকে কারওয়ান বাজারসহ রাজধানীর বেশিরভাগ বাজারে তদারকির জন্য বিশেষ টিম নামবে বলে এ সময় জানিয়েছেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘তদারকির জন্য নিয়মিত টিমের পাশাপাশি আজ থেকে আলাদা টিম কাজ করবে বাজারে। বাজারে কিছুটা দাম বাড়লেও কোনো পণ্যের সংকট নেই। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।’

আগামী দুই এক দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে বলে বলেও আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রমজান উপলক্ষে বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম থাকবে বলেও জানান তিনি।

মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে ভবিষ্যতে নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর