শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন।

আটকরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল এ অভিযানের বিষয়ে তথ্য ও দিক নির্দেশনা দেন। তার ভিত্তিতে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের ওপর এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর