শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

খানসামায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

: “সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন” স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দিনাজপুরের খানসামা উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম শুভ উদ্বোধন করলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।

মঙ্গলবার (১২ ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সুপার মার্কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলাম, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা।

এরপরে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জেলা প্রশাসক শাকিল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সকল পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর