শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সারিয়াকান্দিতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ৩৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল।  যা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক ও বাইসাইকেল তুলে দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টু।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম,চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, উপজেলা তথ্যকেন্দ্র তথ্যসেবা কর্মকর্তা নাহিয়া সুলতানা, উপজেলা আদিবাসী জনগোষ্ঠী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি সভাপতি বজেন্দ্র নাথ,সাধারণ সম্পাদক দুলার চন্দ্র বর্মন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত ২ জন শিক্ষার্থীদের হাতে বাই-সাইকেল ও ২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে উচ্চ মাধ্যমিক পডুয়া ৫ জনের প্রতিজনকে ৯ হাজার ৫০০ টাকা, মাধ্যমিকের ৫ জনের প্রতিজনকে ৬ হাজার টাকা এবং প্রাথমিকের ১০ জনকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কুমারী সিমু জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমরা সকলেই উচ্ছ্বসিত। গ্রাম থেকে স্কুলে প্রায় ৩-৪ কি.মি. পথ পাড়ি দিয়ে স্কুলে আসতে আমাদের কষ্ট ও দেরি হতো। সাইকেলটি পেয়ে আর কষ্ট করতে হবে না। এতে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারব’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর