শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

নীলফামারীর ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রিপোর্টারের নাম / ২৬১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নীলফামারীর ডিমলায় ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেরাজ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নীলফামারীর একটি দল।
মঙ্গলবার (১২ মার্চ)শেষ বিকেলে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি ডাঙ্গা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ প্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের গফফার উদ্দিনের ছেলে।নীলফামারী ডিএনসি সুত্রে জানা যায়,মেরাজ আলী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন এমন গোপন সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাতে-নাতে প্রেপ্তার করা হয়।
পরে রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মেরাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত)মোহাম্মদ শরীফ উদ্দিন  বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
এই ফেন্সিডিল উদ্ধার চলমান অভিযানেরই একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর