শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দেলের ৫ সদস্য গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার ভোররাত ৩ টার দিকে সদর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার ভাগলগাঁছি গ্রামের মাজেদ আলী আকন্দের ছেলে মোঃ সুজন মিয়া (৩১), বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের সোবাহান মন্ডলের ছেলে জুবায়ের হোসেন পারভেজ (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিরুল ইসলাম হাসু (২৯), উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা পারকুল গ্রামের আমিরুল ইসলামের ছেলে আবু বক্কার (২০), একই গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান (২৫)।

উল্লাপাড়া সার্কেলের এএসপি অমৃত সূত্রধর জানান, গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় ও আন্তঃজেলায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। উল্লাপাড়া মডেল থানা পুলিশ শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের গজারিয়া গ্রামস্থ আব্দুর রাজ্জাকের পিভিসি ইট ভাটার উত্তর পাশ্বে পূর্ণিমাগাঁতি রাস্তায় যানবাহন ঠেকিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে দেশী অস্ত্র সহ প্রস্তুতিকালে গ্রেপ্তার করে।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় সংশ্লিষ্ট আইনে মামলা শেষে গ্রেফতারদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর