সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সারিয়াকান্দিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ / ২১২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

 স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ সারিয়াকান্দিতে উদযাপিত হয়েছে।
গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ  প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ  সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু,সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক,পৌর মেয়র মতিউর রহমান মতি, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার,থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম,কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু,জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, সাধারণ সম্পাদক আহসান হাবিব বিপ্লব,সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর