রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

নানা কর্মসূচির মধ্য দিয়ে কাজিপুরে জাতীয় শিশু দিবস পালন

মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২২০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জস্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কাজিপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই মার্চ সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতেই ভোরে জাতীয় পতাকা উত্তোলন করে, উপজেলা স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলাপ্রশাসন,উপজেলাপরিষদ,মুক্তিযোদ্ধাগন,কাজিপুর থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরচেসসহ অন্যান্য দপ্তর ।

উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী , থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা এবং বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান,শিক্ষা অফিসার হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগন,সুশীল সমাজের এক অংশ, শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্যব্যক্তি।পরে অতিথি বৃন্দ রচনা ও চিত্রাংকন ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর