মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে যাকাত ফাউন্ডেশন থেকে ৩৪০ অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রতিনিধি / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায় ও সুবিধা বঞ্চিত ৩৪০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(২৩মার্চ) বিকেলে উপজেলার বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ মাঠে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছোলা দুই কেজি, চিনি দুই কেজি, মসুরের ডাল দুই কেজি, সয়াবিন তেল দুই লিটার, আলু দুই কেজি ও চাল ১০ কেজি।

এসময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেজাউল করিম ইনকিলাবকে জানান এটি একটি আন্তর্জাতিক সংগঠন। আমরা বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মানবিক সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে বাংলাদেশের চারটি জেলায় দুই হাজার ২০০ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে,সিরাজগঞ্জ জেলার দুইটি উপজেলা বেলকুচি ও শাহজাদপুরে ৫৯০ জন অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর