সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মল্লিক নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজাহার নামীয় দুই আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে র‌্যাব সদর দপ্তরের সহযোগিতায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা ঢাকার পল্লবী থানার আলবদীরটেক পশ্চিমপাড়া ও সাভার থানার বাইপাইল বাসস্ট্যান্ডে এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। আটককৃতরা হলো- শাহজাদপুর উপজেলার পূর্ব চরকৈজুরী গ্রামের মৃত মকছেদ সেখের ছেলে আব্দুর রহিম সেখ (৫৫) ও তার ছেলে রাশেদুল হাসান (২৩)। শনিবার বিকেলে র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্কোয়াড লিডার-কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান উল্লেখ করেছেন, আটক আসামিদের সাথে মামলার বাদী হোসেন মল্লিকের পারিবারিক এবং জমি সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় গত ২ মার্চ হোসেন মল্লিকের বাবা দুলাল মল্লিক জমি থেকে বাড়ি ফেরার পথে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে দুলাল মল্লিককের উপর হামলা চালিয়ে মারপিট করে।


পরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মল্লিককে মৃত ঘোষণা করেন। এঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আসামীরা পলাতক ছিল। তিনি বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, আটকৃত আসামিদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর