শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

দক্ষিণী সিনেমায় কারিনা, জুটি বাঁধবেন যশের সঙ্গে

অনলাইন ডেস্ক: / ২৯২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বলিপাড়ায় জোর গুঞ্জন! দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। বিপরীতে রয়েছেন কেজিএফ তারকা যশ। শুধু তাই নয়, দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবং শ্রুতি হাসানও থাকছেন এই নায়কের বিপরীতে। ছবির নাম “টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ”!

যদিও ছবির নির্মাতারা অনুরাগীদের জল্পনা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের মতে, ছবির কাস্টিং নিয়ে অনেক অপ্রমাণিত তত্ত্ব এবং তথ্য রয়েছে। নির্মাতাদের কথায়, “টক্সিক” ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনায় আমরা আনন্দিত। কিন্তু এই মুহুর্তে আমরা সবাইকে অনুমান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। কাস্টিং প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আমরা অনবদ্য একটা টিম পেয়েছি। এই গল্পটিকে সফল করার প্রস্তুতি নিচ্ছি। সবাইকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
“টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ” গীতু মোহনদাসের পরিচালনায় এবং কেভিএন প্রোডাকশন এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস দ্বারা সহ-প্রযোজনা করা হবে। ছবিটি আগামী বছরের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইনস্টাগ্রামে একটি ভিডিওসহ ছবির শিরোনাম ঘোষণা করে যশ লিখেছিলেন, “আপনি যা খুঁজছেন তা আপনাকে খুঁজছে”- রুমি এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ #টক্সিক।”

ভিডিওতে টুপি এবং মুখে সিগার ধরা একটি ছবি ছিল। যা দেখে অনেকেই মনে করছেন নতুন প্রোজেক্টের আভাস। উল্লেখ্য, কেজিএফ’র সাফল্যের পর এই অভিনেতাকে ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। সকলেই মুখিয়ে রয়েছেন “টক্সিক”র জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর