মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

ইন্দুরকানী ও পিরোজপুর প্রতিনিধি: / ২৮৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪




পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাপ্পি মোল্লার (২৮) উপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে খুলনা নিয়ে যায়। চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাহাত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য জানান ।

যুবলীগ নেতা রাহাত গাজী সাংবাদিকদের জানান, দলীয় একটি সভায় যোগ দিতে সোমবার সকালে ইন্দুরকানীতে যান বাপ্পি। দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ মোড়ে অবস্থান করার সময় মোটরসাইকেল নিয়ে উৎপাতে থাকা ৮-১০ জনের একটি দুর্বৃত্তের দল আকস্মিক বাপ্পির উপর আক্রমণ করে। এ সময় জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে পেটাতে শুরু করলে তার ডাক চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়। তবে কি কারনে এবং কারা এ হামলার ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত করে জানা যায়নি। ঘটনার পর খবর পেয়ে আহত যুবলীগ নেতাকে দেখতে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ ব্যাপারে জানান, সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মোড়ে বাপ্পি মোল্লা নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কিছু দূর্বৃত্ত পিটিয়ে আহত করেছে বলে আমরা খবর পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে হামলা কারীদের সনাক্ত করে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর