রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাজিপুরে মুক্তযোদ্ধাদের সংবর্ধনা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ২০২৪ প্রদান করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।


২৬ মার্চ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খানের পরিচালনায়

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী, থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি সরওয়ার্দী হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সুমনসহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর