মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

২৬ মার্চ আমাদেও জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। যাদের সক্রিয় ভুমিকায় আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে চারঘাটেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদ, মডেল থানা,চারঘাট প্রেসক্লাবে,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন এবং সরকারী-রেসরকারী, আধা সরকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নজরুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,অর্থ সম্পাদক মিঠু রানা, নির্বাহী কমিটি সদস্য আতিকুর রহমান আশা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর