সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

বাংলাদেশের হৃদয় ভেঙে শেষ মুহূর্তের গোলে জিতল ফিলিস্তিন

অনলাইন ডেস্ক: / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে জামাল-তপুদের হারিয়েছে ফিলিস্তিনিরা। 

মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয় খেলা। প্রথমার্ধে ফিলিস্তিনকে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। 

গোল করার কয়েকটি সুযোগ পেয়েও দ্বিতীয়ার্ধ শেষেও গোলশূন্য ছিলো দুই দেশের দল। তবে যোগ করা সময়ে ১০ জনের ফিলিস্তিনের কাছে হেরে যায় বাংলাদেশ।

 

যোগ করা সময়ের চার মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। মুসাবের পাস থেকে হেড নেন বদলি খেলোয়াড় ইসলাম বাতরান। বক্সের বাম প্রান্তে ফাকায় বল পেয়ে যান তেরমানিনি। ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। ১-০ গোলে লিড নেয় অতিথিরা।

খেলার বাকি সময় চেষ্টা করেও ফলাফলে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। এই হারে টেবিলের তলানিতে থাকলো বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিনের এই জয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির কোথাও হয়তো ক্ষণিকের স্বস্তি মিলেছে। হয়তো কারো মুখে হাসি ফুটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর