রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকে দলী পদ থেকে অব্যহত

নিজস্ব প্রতিবেদক : / ২৭৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে মাদক দ্রবের সাথে জড়িত থাকায় দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক মোঃ সুমন রহমানের স্বাক্ষরিত একটি পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় এবং সংগঠনের পদ হতে তাকে অব্যহতি দেন।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন অব্যহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা আটকের বিষয়টি জানতে পেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় এবং সংগঠনের পদ হতে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

এর আগে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে ও খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৩৫) ও গুনেরগাঁতী গ্রামের আহজাজ্ব মৃত আব্দুল হাকিম খানের ছেলে মানিক খান (৩৬)।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ টাউন সার্ভিস (১নং ফাঁড়ির) ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গত (২২ মার্চ) শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও মানিক খান নামের দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হলে তাদের নিকট থেকে অবৈধ ৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ ফাঁড়ির এস.আই ফারুক হোসেন, এস.আই জাকারিয়া খান এ. এস.আই মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে আদালতে সোর্পদ করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর