বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সেলিমা আহমাদ

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

কুমিল্লার মেঘনা উপজেলায় সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ।

গত শনিবার (৩০মার্চ) মেঘনা উপজেলার রাধানগর, মানিকারচর ও চন্দনপুর ইউনিয়নে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় তিনি এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন৷

কুমিল্লার হোমনা- মেঘনা নির্বাচনী আসনের জনপ্রিয় ব্যক্তিত্ব সেলিমা আহমাদকে কাছে পেয়ে এলাকার জনগণ খুবই আবেগ আপ্লূত হয়ে পড়েন। সেলিমা আহমাদ হোমনা- মেঘনা উপজেলার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্তিত ছিলেন রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, মেঘনা উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, মেঘনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মহসিন, মানিকারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাতেন, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান এবাদুল্লাহ, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর