শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে নির্মানাধীন সেতুর গার্ডার ধ্বস:চাপা পড়ে আছে এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় গার্ডার ভেঙ্গে পড়েছে। এসময় গার্ডারের নীচে চাপা পড়ে রয়েছে এক শ্রমিকের মৃত্যু। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টা চেষ্টার পর মরদেহটি উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম জুবায়েল হোসেন (৩২)। সে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মন্ডলের ছেলে । এ ঘটনায় আরো দুইজন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন একটি সেতুর ৩টি গার্ডার ধসে পড়েছে। সেখানে তিনজন শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে দুজনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে গার্ডারের পাশের মাটি কেটে চাপা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, যমুনা নদীর ক্যানেলে প্রায় একশো কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হচ্ছিল। এটি বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠকাদারী প্রতিষ্ঠান পিডিএল। নির্মাণকাজ চলাঅবস্থায় সেতুটির একটি গার্ডার কাত হয়ে ধ্বসে যায়। সম্পূর্ণ বালির উপর সেতুটি তৈরি এবং বিশাল ইকুইয়েপমেন্টের ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধ্বসে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর