শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

সড়ক মহাসড়কের অভূত উন্নয়নে এবার ঈদ যাত্রা হবে সবচেয়ে স্বস্তির- হাইওয়ে পুলিশ প্রধান

নিজস্ব প্রতিবেদক / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪



হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। পুলিশ, সড়ক বিভাগ সহ এ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নিয়েছে। অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জোরদার। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়ীগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।


বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি আরো বলেন, আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ পথ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণ সহ দেশের গুরুত্বপূর্ণ সকল সড়ক মহাসড়ক ৪লেন ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। তাই আগামী ঈদ যাত্রা হবে এযাবৎকালের সবচেয়ে স্বস্তির। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ঈদের পরেও রাজধানী ও অন্যান্য শহরগামী মানুষের নিরাপদ এবং নির্বিগ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।

এ সময় হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল রহমান মন্ডল, বগুড়া হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান,হাটিকুমরুলল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম.এ.ওয়াদুদ, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর