শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

অনলাইন ডেস্ক: / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম পার্বত্য সীমান্তে পরিদর্শন করেছেন।

বিজিবি মহাপরিচালক শনিবার সকালে বিজিবি’র রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সকল পর্যায়ের বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করেন। দরবারে রাঙ্গামাটি সেক্টরের আওতাধীন সকল ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত সকল পর্যায়ের বিজিবি সদস্য ভিটিসির মাধ্যমে সংযুক্ত ছিল।
পরবর্তীতে বিজিবি মহাপরিচালক বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুর্গম পার্বত্য সীমান্তবর্তী প্যারাছড়া বিওপি এবং বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) অধীনস্থ উলুছড়ি বিওপি পরিদর্শন করেন।

নিজ পরিবার-পরিজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ ব্যতিরেকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বিজিবি মহাপরিচালক আজকে এই দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একইসাথে তাদের দেশপ্রেম, সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য প্রশাসনিক, প্রশিক্ষণ ও আভিযানিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে বিজিবি মহাপরিচালক উলুছড়ি বিওপিতে দায়িত্বরত বিজিবি সৈনিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), অতিরিক্ত মহাপরিচালক (বিএসবি), বিজিবি’র চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর