শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন দাখিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৪৫৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪



প্রথম ধাপে ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অনলাইনে চেয়ারম্যান পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র অনলাইনে জমা দিয়েছেন।

১৫ এপ্রিল সহকারি রির্টানিং অফিসার কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক জানান, তফসিল ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম রির্টানিং অফিসারের নিকট অনলাইনে জমা দিয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।মনোনয়ন ফর্ম জমা দানকারী হলেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান পদে , উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ও শাহিনুল ইসলাম শাহীন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা হক, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মোছাঃ জুলেখা খাতুন ও মোছাঃ বিলকিস খাতুন। কাজিপুর উপজেলার মোট ভোটার ২৩৪৫৯৮ জন,এর মধ্যে পুরুষ ভোটার ১১৪১৬২ জন,মহিলা ভোটার ১২০৪৩৫ জন,মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২২ টি এর মধ্যে এপার সমতল এলাকায় ৬৭ টি এবং চর এলাকায় ৫৫ টি। আগামী ৮ মে ইভিএম এর মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর