শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ৪৩৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে সিরাজগঞ্জে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সোমবার বিকেলে শহরের বাজার ষ্টেশনের মুক্তির সোপানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


সভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করবে। মাদক নির্মুল্যে ক্যাম্পেইন করবে। বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করবে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায়, তাদেরকে প্রতিরোধ করবে। মেধা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গঠন ও বেকার সমস্যা দুরীকরনে কাজ করবেন।

আগামীতে এমন ছাত্রলীগ গঠন করতে হবে। পদ-পদবী ব্যবহার করে কোন দুর্নীতি বা চাঁদাবাজির সাথে জড়িত হবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সুনাম অক্ষুন্ন রাখবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ণশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে হাতিয়ার হিসেবে কাজ করতে হবে। দিনবদলের অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, শুধু জাতীয় প্রোগ্রাম নয় ছাত্রলীগকে শক্তিশালী করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম করতে হবে। প্রতিটি উপজেলায় কর্মীসমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্বে গড়ে তুলতে হবে।


সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ ওয়ালী আশিফ ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হওয়া গৌরব ও অহংকারের বিষয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ কোন ভাইয়ের গ্রুপ হিসেবে দেখতে চাই না। সবাই হবে শেখ হাসিনার গ্রুপ। যারা নির্বাচিত হবেন তারা ছাত্রলীগের শিক্ষা-শান্তি প্রগতি শ্লোগান ধারন করে ছাত্রলীগের নীতি আদর্শ মেনে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।

শিক্ষাঙ্গনে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগকে কাজ হবে। তিনি বলেন, তরুন প্রজন্মকে চাকুরীর পেছনে না ছুটে আইসিটিসহ বিভিন্ন বিনিয়োগে মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিরাজগঞ্জের মানুষের কর্মের জন্য সিরাজগঞ্জে ইকোনমিক জন্য উপহার দিয়েছেন। স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য আধুনিক ৫শ শয্যা বিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ নির্মাণ করে দিয়েছেন। শিক্ষাতের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মান করেছেন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মান করে দিয়েছেন। তিনি বলেন, আগামীতে ছাত্রলীগের যে কমিটি ঘোষনা করা হবে তারা সকলকে সাথে নিয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার আদর্শ বুকে লালন করে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: কে, এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান বিষয়ক সম্পাদক সীমান্ত লোদী ও উপ-কমিটির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা তারাকুন নেছা প্রভা প্রমূখ।

২০১৭ সালে জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। দেড় বছর আগে সেই কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। এই কর্মী সভার মধ্যদিয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদের কয়েক ডজন প্রার্থীর আত্বপ্রকাশ ঘটেছে। শীর্ঘই দলের নতুন জেলা কমিটি ঘোষনা করা হবে বলে নেতারা কর্মীসভায় ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর