শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভারের মৃত্যু

নাটোর প্রতিনিধি: / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিপু মন্ডল নামে এক ট্রাক ড্রাইভার এর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাটোর – ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিপু মন্ডল যশোর জেলার বড় হয়বতপুর এলাকার হায়দার আলী মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা মুখি পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গম বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাথর বোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা ড্রাইভারকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, ঘটনার সংকটে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন ট্রাক ড্রাইভারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর