বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মারপিট- আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার দাবীতে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

রাব্বি হাসান হৃদয় / ৪৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় আওয়ামীলীগের নেতা আরাফাত রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের আয়োজনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য আরাফাত রহমান একজন মাদকাসক্ত ও সন্ত্রাসী ব্যক্তি। ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতার জেরে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট ও সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত নেতা হাফিজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ অবস্থায় মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আরাফাত ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মানবন্ধনে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হোসেন লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মইন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক ইমরান প্রমুখ। মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর