সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

উল্লাপাড়ায় বাস-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪




সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন নামে অটোভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ওই ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার পাবনা বগুড়া মহাসড়কের কাওয়াক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল হোসেন উপজেলার দূর্গানগর ইউনিয়নের সেনগাঁতী গ্রামের সোবাহান আলীর ছেলে। আহত একজনের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অটোভ্যানটি যাত্রী নিয়ে উল্লাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি কাওয়াক মোড় এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা পাবনা গামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল হোসেন নামে অটোভ্যান চালক নিহত হয়। এ ঘটনায় আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কতর্মকর্তা এম এ ওয়াদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত বাসটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর