শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নাটোর প্রতিনিধি: / ৩৬৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আসন্ন নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে তাফসিরুল কুরআন মাহফিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থী এস এম ফিরোজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন কমিশন।সোমবার(২৯ এপ্রিল) রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ নোটিশ করা হয়।

মঙ্গলবার(৩০ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। এস এম ফিরোজ উদ্দিন নলডাঙ্গা  উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি এস, এম, ফিরোজ আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৬/০৪/২০২৪ইং তারিখে খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন এবং উপস্থিত মুসল্লিবৃন্দ ও এলাকাবাসীর কাছে দোয়া সহযোগীতা ও ভোট প্রার্থনা করেছেন। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন  আচরণ)  বিধিমালা ২০১৬ এর বিধি-২০ লংঘন হয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২০ লংঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাঁর ব্যাখ্যা আগামী ৩০ এপ্রিল বিকালে স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দাখিলের জন্য অনুরোধ করা হলো।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন  কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ও কিছু তথ্য হাতে পেয়েই এসএম ফিরোজকে কারণ দর্শাতে বলা হয়েছে। উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ মে নাটোরে তিন উপজেলা এ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর