মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মহান মে দিবস পালন

রাজশাহী প্রতিনিধি : / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪


রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। 

জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফ আলী মুনমুন ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে মহান মে দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (০১ মে) সকাল ৮ টায় সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়।

এবারের মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে র‍্যালিটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কুমার পাড়া দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে এসে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আজাদ, কার্য নির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, বোয়ালিয়া পূর্ব থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিপন্ন কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম রাজু, বিএমডিএ রাজশাহী সিবিএ সভাপতি ও শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ মেজবাহুল হক, সোনালী ব্যাংক শ্রমিক লীগের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন, নেসকো শ্রমিক নেতা- ডিউক, রাজীব, বিটিসিএল শ্রমিক নেতা সাইদুল ইসলাম, শরীর চর্চা কলেজের শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম স্বাধীন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর