মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

শাহজাদপুরে যমুনা নদীর তীর থেকে দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪



সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের দিনমজুর জামাত আলী ফকিরের (৬০) ক্ষতবিক্ষত লাশ পুলিশ বুধবার দুপুরে উদ্ধার করেছে। নিহত জামাত আলী ফকির গালা ইউনিয়নের বায়রা গ্রামের মৃত কোবাদ আলী ফকিরের ছেলে।
এলাকাবাসি জানায়, দিনমজুর জামাত আলী ফকিরের ৭-৮ বছর আগে স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে তার বৃদ্ধা মাকে নিয়ে যমুনার চরের বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের একটি ছোট্ট ঘরে বসবাস করতেন।


গত শনিবার বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের বাসিন্দা হানিফ ও সাহেব আলী নামের দুই দিনমজুর কাজের কথা বলে জামাত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে পরিবারের লোকজনকে জানতে পারে জামাত আলীর ক্ষতবিক্ষত লাশ বৃ-হাতকোড়া যমুনা নদীর তীরে পড়ে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন এদিন রাতে তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বায়রা গ্রামের বাড়িতে নিয়ে যায়। এরপর বুধবার সকালে তারা বিষয়টি পুলিশকে জানালে শাহজাদপুর থানা পুলিশ বায়রা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জামাত আলীর বৃদ্ধা মা কমেলা খাতুন, ভাই আশরাফ আলী ফকির ও আজাদ ফকির জানায়, মানসিক ভারসাম্যহীন সহজ সরল জামাত আলী দিনমজুরি করে ও গ্রামে গ্রামে ঘুরে ঘোল বিক্রি করে যে পয়সা উপার্জন করতো সংসারে খরচের পর তা নিজের কোমড়ের থলে বেঁধে রাখতেন। ধারণা করা হচ্ছে ওই টাকা হাতিয়ে নিতে বৃ-হাতকোড়া গুচ্ছগ্রামের হানিফ ও সাহেব আলী তাকে ডেকে নিয়ে হত্যার পর লাশ যমুনা নদীর তীরে ফেলে রেখে পালিয়ে গেছে।

এঘটনার পর থেকে ওই দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর