মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

মিল্টন সমাদ্দারের গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক: / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করায় তার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। বুধবার (১ মে) রাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়া মাত্র মিষ্টি বিতরণ করেছেন তারা।

বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে।

এর আগে সংবাদমাধ্যমে উঠে আসে মিল্টন সমাদ্দারের একের পর এক অপকর্মের চিত্র। যারই সূত্র ধরে পুলিশের জালে ধরা পড়লেন মিল্টন। তার গ্রেপ্তারের খবরে নিজ গ্রামের অনেকেই নিজেদের স্বস্তির কথা জানিয়েছেন।

এদিকে মিল্টনের গ্রেপ্তারের খবরে চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চের যাজক ফিলিপ বিশ্বাস বলেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আমরা এজন্য মিডিয়া ও প্রশাসনকে ধন্যবাদ জানাই। চার্চের পক্ষ থেকে আমরা মিল্টন সমাদ্দারের বিচার চাই। আমরা দীর্ঘদিন তার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম।

গুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার বলেন, মানবতার ফেরিওয়ালার আড়ালে মিল্টন সমাদ্দার যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচার চাই। সে আমাদের এলাকার কলঙ্ক। আমরা এলাকাবাসী তার আটকের খবর শুনে খুশি হয়েছি। পাশাপাশি প্রশাসনের নিকট ন্যায়বিচার দাবি করছি।

বৈরকাঠি গ্রামের বাসিন্দা পলাশ বলেন, মিল্টন সমাদ্দারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম। বিশেষ করে তার অন্যায় কাজের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করত মিল্টন সমাদ্দার। তার আটক হওয়ার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত হয়েছি। এমনকি ক্ষতিগ্রস্ত লোকজন ইতোমধ্যে এই সংবাদ পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর