রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষক সমিতির প্রতিবাদ

রিপোর্টারের নাম / ৩৫৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

গত ৩০ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ’ শীর্ষক একটি ভিত্তিহীন, অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে উল্লেখ করা হয়, দৈনিক সমকালের মতো একটি জাতীয় দৈনিকে তথ্য-উপাত্ত যাচাই বাছাই না করেই উপাচার্যের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হয়েছে, যা নিন্দনীয় । রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিরোধী একটি কুচক্রীমহলের ইন্ধন ও প্ররোচনায় এসব করা হচ্ছে বলে মনে করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজমকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার মধ্য দিয়ে দৈনিক সমকাল প্রকারান্তরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ।

সুনির্দিষ্ট কোন উদ্ধৃতি ও প্রমাণক ব্যতীত এমনতর অভিযোগ জাতীয় গণমাধ্যমে প্রকাশকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে, এবং পত্রিকার এহেন তৎপরতাকে অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও হতাশাব্যাঞ্জক আখ্যা দেন। তারা জাতীয় গণমাধ্যমের নিকট আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। একইসঙ্গে শিক্ষক সমিতি দৈনিক সমকাল কর্তৃপক্ষকে অসত্য সংবাদ প্রকাশের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর