শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরে বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার

রিপোর্টারের নাম / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

বিএনপি’র দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিককে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার ( ৪মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাহাঙ্গীর হোসেন মানিক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে তাকে বহিস্কার করা হলো। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান মানিক। ‘মোটরসাইকেল’ প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে তিনি এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মানিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন  রিসিভ করেননি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই।
বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির যেসকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেবেন তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেবে দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর